জেলা জজের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ হিসেবে গত রোববার যোগদান করেছেন মো. আমিনুল হক। এ উপলক্ষে বিকেলে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসক জিনাত আরা এবং পুলিশ সুপার সালমা বেগম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে জেলা বার অ্যাসোসিয়েশনের বার কার্যালয়ে আমিনুল হককে সংবর্ধনা দেওয়া হয়।