জেলা নারী উন্নয়ন ফোরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপন ব্যালটে ভোট দিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটির জেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করেছেন। নির্বাচনে সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোরশেদা বেগম সভাপতি ও সিংড়ার নারী ভাইস চেয়ারম্যান আঞ্জুমানারা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ইউএনডিপির সহযোগিতায় জেলা প্রশাসন এই নির্বাচনের আয়োজন করে। নির্বাচনের আগে নারী উন্নয়ন ফোরাম গঠন-বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাজশাহী বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মশিউর রহমান, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর শায়লা খানসহ সব ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার নির্বাচিত নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।