জেলা পরিষদ নির্বাচনের চিত্র
দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনে আজ বুধবার ভোট নেওয়া হচ্ছে। সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা দুইটা পর্যন্ত ভোট চলবে। এই নির্বাচনে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ নেই। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে জেলা পরিষদ গঠন করছেন। ছবিতে নির্বাচনের চিত্র তুলে ধরা হলো।

পিরোজপুরের আফতাব উদ্দিন কলেজ ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের সারি। ছবিটি সকালে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

পিরোজপুরের আফতাব উদ্দিন কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী। ছবিটি সকালে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

পিরোজপুরের আফতাব উদ্দিন কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এক পুরুষ। ছবিটি সকালে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ কেন্দ্রের বাইরে ভোটারদের সারি। ছবিটি সকালের। ছবি: তাফসিলুল আজিজ

চাঁদপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রের বাইরে নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। ছবিটি সকালের। ছবি: আলম পলাশ

চাঁদপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রে পুরুষ ভোটারদের সারি। ছবিটি সকালের। ছবি: আলম পলাশ

চাঁদপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রে ভোট দেওয়ার অপেক্ষায় নারী ভোটাররা। ছবিটি সকালের। ছবি: আলম পলাশ

মেহেরপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রে ব্যালট পেপারে সই করছেন এক ভোটার। ছবিটি সকালের। ছবি: তৌহিদী হাসান

মেহেরপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রে এক ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দিচ্ছেন নির্বাচনী কর্মকর্তা। ছবিটি সকালের। ছবি: তৌহিদী হাসান

মেহেরপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবিটি সকালের। ছবি: তৌহিদী হাসান

এক সদস্য প্রার্থীর ছবি ও প্রতীকসংবলিত ব্যাজ বুকে লাগিয়ে দাঁড়িয়ে আছেন প্রাপ্তবয়স্ক সমর্থকেরা। তাঁদের সামনে পেতে রাখা চেয়ারের দখল নিয়েছে শিশু-সমর্থকেরা। ছবিটি বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ ভোটকেন্দ্রের প্রধান ফটকের সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

বরিশালের বানারীপাড়া উপজেলার বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন এক নারী ভোটার। ছবিটি সকালের। ছবি: সাইয়ান