প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। আর প্রশাসক হিসেবে দলীয় লোকদের নিয়োগ দিয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে প্রশাসক নিয়োগ সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। স্থানীয় সরকারব্যবস্থা নির্বাচিত ব্যক্তিদের দিয়ে পরিচালনার কথা সংবিধানে বলা হয়েছে। কিন্তু সরকার তা লঙ্ঘন করে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।সরকার গত বৃহস্পতিবার দেশের ৬১টি জেলায় প্রশাসক নিয়োগ করেছে। সব জেলায় সরকারদলীয় লোকেরা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।