জেলা পরিষদে প্রশাসক নয়, নির্বাচিত চেয়ারম্যান চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ফেনী শাখার আয়োজনে ‘কর ন্যায্যতার মাধ্যমে দরিদ্রবান্ধব অংশগ্রহণমূলক জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভা ২৩ এপ্রিল ফেনী জেলা পরিষদের সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সুপ্রর সদস্যসচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন শামিমা কবির। বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইসহাক সাঈদী, সাংবাদিক নুরুল করিম মজুমদার, প্রধান শিক্ষক মোসাদ্দেক আলী, সুজনের জেলা সভাপতি মাহবুব আলতামাস, নারীনেত্রী ফরিদা ইয়াসমিন, ব্যবসায়ী দাউদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা জেলা পরিষদে সরকার মনোনীত প্রশাসকের পরিবর্তে জনগণের সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচন ও জাতীয় বাজেটের মতো জেলা বাজেট প্রণয়নের দাবি জানান। এ ছাড়া সভায় নির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে সকল রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধির সমন্বয়ে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে বাজেট কমিটি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বিনা মূল্যে চক্ষু শিবির: ফেনীর বালিগাও ইউনিয়নের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ এপ্রিল দিনব্যাপী বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। বালিগাও ইউনিয়ন পেশাজীবী সমিতির উদ্যোগে আয়োজিত চক্ষুশিবির উদ্বোধন করেন সাংবাদিক আবু তাহের। সভাপতিত্ব করেন আবদুল লতিফ।

 শিবিরে ১২৫ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনা মূল্যে চোখ পরীক্ষা এবং ৭৩ জনকে চশমা দেওয়া হয়।