জেলা পর্যায়ে অটিস্টিক ইনস্টিটিউট স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আয়োজিত অটিজম-বিষয়ক একটি আলোচনা সভায় অটিস্টিক শিশুদের সঠিক পরিচর্যা ও বিকাশে জেলা পর্যায়ে একটি করে অটিস্টিক ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার গ্লোবাল অটিজম পাবলিক হেলথ (জিপিএইচ) বাংলাদেশ নগরের জামালখান সিনিয়রস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিপিএইচের পরামর্শক অলকা গুহ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাডভোকেসি টাস্কফোর্স উপকমিটির সদস্য বাসনা মুহুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির সদস্য ও টাস্কফোর্সের সভাপতি আনোয়ার হোসেন, ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির সচিব মাজহারুল মান্নান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, টাস্কফোর্স সদস্য ফাহমিদা ইসলাম চৌধুরী, ঝুলন দাশ শর্মা প্রমুখ। সভায় বক্তারা সমাজে অটিজম সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন। তাঁরা মনে করেন, এ ব্যাপারে সবার মধ্যে একটি মৌলিক ধারণা তৈরি হলে তাঁরা অটিস্টিক শিশুদের বুঝতে পারবেন।