জেলা পর্যায়ে হার্ট ফাউন্ডেশন চালুর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সঙ্গে পরামর্শ করে এর কার্যক্রম জেলা পর্যায়ে চালুর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন।