জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতা থাকার পরও নানা রকম কারসাজি করে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য করার অভিযোগে পাঁচজন ছাত্রীর অভিভাবক গত রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।অন্য তিন আসামি হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সাতক্ষীরা অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক।মামলার বাদীরা হলেন সদর উপজেলার লাবসা গ্রামের হেলেনা আক্তার, শহরের পলাশপোল এলাকার নিগার সুলতানা, কাটিয়া এলাকার রেহেনা খাতুন ও রেহেনা আক্তার ও পুরাতন সাতক্ষীরার নাসরিন জাহান।মামলার আরজিতে বাদীরা উল্লেখ করেছেন, গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাঁদের সন্তানেরা ভালো পরীক্ষা দিয়েছে। কিন্তু শিক্ষকেরা খাতা দেখার পর আসামিরা কোড নম্বর পরিবর্তনসহ অবৈধ সুবিধা নিয়ে তাদের অকৃতকার্য তালিকাভুক্ত করেছেন। সাতক্ষীরা সহকারী জজ আদালতের বিচারক জাহিদুল ইসলাম বিবাদীদের আদালতে হাজির হয়ে আগামী ২২ ফেব্রুয়ারি হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক আবদুস সামাদ বলেন, ‘ভর্তি পরীক্ষায় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।’