প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ৪৬টি বেসরকারি কলেজ একাদশ শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর হাতে কলেজগুলোর নামের তালিকা তুলে দেয় ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখা।
গতকাল দুপুরে প্রথমে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘হুঁশিয়ার বিজ্ঞপ্তি পাঠ’ কর্মসূচি পালন করে ছাত্রলীগ।
ছাত্রলীগের অভিযোগ, ৪৬টি কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি দেড় হাজার থেকে ২২ হাজার টাকা আদায় করেছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ১৯টি কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৮৫০ টাকা করে অতিরিক্ত নিয়েছে।
তবে বাড়তি ফি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন। তিনি বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে এক টাকাও বাড়তি ফি নেওয়া হয়নি।