জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও ইমারত নির্মাণ কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কয়েক শ সদস্য গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে তাঁদের জন্য পৃথক শ্রম আইন প্রণয়নের দাবি জানান। পরে তাঁরা ১১ দফা দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহ আলম। এর আগে সংগঠনটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে কামরুল আলম, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।