জেলা প্রশাসকের কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখায় রোববার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নেজারত শাখার আলমিরা ভেঙে প্রায় ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোরেরা অফিসের কাগজপত্র লন্ডভন্ড করেছে। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন বলেন, চোরেরা সাড়ে ২৮ হাজার টাকা ছাড়া কিছুই নেয়নি।এ ব্যাপারে মেহেরপুর থানায় মামলা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ দুজন নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।