জেলা প্রশাসকের বাংলোর ডাব চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকের ডাকবাংলোর গাছ থেকে ডাব চুরি করার সময় হাতেনাতে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় ওই মামলা করেছেন ডাকবাংলোর গোপনীয় শাখার সহকারী মো. মামুন সিকদার। মামলার আসামিরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মানপাশা গ্রামের মো. রুবেল (২০) ও মো. মোসলেম সরদারের ছেলে জিয়াউদ্দিন সরদার (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বলেন, মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।