জেলা প্রশাসকের ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল ভেঙে যাওয়া বেড়িবাঁধ দেখতে উপকূলীয় দ্বীপ ধলঘাটায় যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী ফয়জুর রব, উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ারুল নাসের, জেলা আওয়ামী লীগের নেতা ও পরিবেশবিজ্ঞানী আনসারুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ, স্থানীয় ধলঘাটা ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ।নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন বলেন, ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের কবলে পড়ে ধলঘাটার এক কিলোমিটার বাঁধ সাগরে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ক্ষতি হয়েছে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধের। তাই লোকালয়ে জোয়ার-ভাটা ঠেকানোর জন্য অচিরেই বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।