জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত এইড ফর পিপল (এপিপি) প্রধান কার্যালয়ের সামনে গতকাল শনিবার সকালে এলাকার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, চাল ও রান্না করা খাবার বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। বিতরণকালে তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকার সার্কেল কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম, আবু কাউসার, তেজগাঁও থানা প্রাণিসম্পদ কর্মকর্তা (মেট্রো) মো. মতিয়ার রহমান, এপিপির নির্বাহী পরিচালক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি