জেলা প্রশাসকের সভা নিয়ে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের ভূমিদস্যুদের চিহ্নিতকরণ ও বেদখল হওয়া ভূমি উদ্ধারে একটি শক্তিশালী কমিটি গঠনের দাবি উঠলেও জেলা প্রশাসক কোনো কমিটি গঠন করেননি।গত বুধবার জেলা প্রশসাকের উদ্যোগে আয়োজিত ভূমি ব্যবস্থাপনায় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় শীর্ষক এক মতবিনিময় সভায় সাংসদ, পুলিশ, জনপ্রতিনিধি—সবাই এ দাবি জানিয়েছিলেন। তবে সভায় বিভিন্ন মহল থেকে দাবি ওঠা সত্ত্বেও ভূমি উদ্ধারে শক্তিশালী কমিটি গঠিত না হওয়ায় জেলা প্রশাসকের ডাকা এ সভা লোক দেখানো বলে অনেকে অভিযোগ তুলেছেন।বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর উশৈচিং। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা ও পুলিশ সুপার কামরুল আহসান। এ ছাড়া সাতটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মৌজার হেডম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমান বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় বহিরাগত ব্যক্তিরা অবাধে ভূমি দখল করছে। এ দখল বন্ধ করা না গেলে এবং দখলকৃত ভূমি উদ্ধার না হলে অবিলম্বে হাজার হাজার পরিবার উচ্ছেদ হয়ে যাবে এবং লামা, নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় মানবিক বিপর্যয় দেখা দেবে।বিভিন্ন মহলের দাবি সত্ত্বেও জেলা প্রশাসক কমিটি গঠন না করায় লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ কমিটির জেলা সাংগঠনিক সম্পাদক রাংলাই ম্রোসহ অনেকে বলেন, জেলা প্রশাসনের এ মতবিনিময় সভায় কাজের কাজ কিছুই হবে না। আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিবারই ভূমি দখলের ব্যাপারে আলোচনা হয়ে থাকে। কিন্তু কোনো কাজ হয়নি। এসব সভা লোক দেখানো ছাড়া কোনো কিছু নয় বলে তাঁরা মন্তব্য করেন।