জেলা প্রশাসনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলায় শিশুদের উৎসাহিত করতে জেলা প্রশাসনের নানা কর্মসূচির দাওয়াতপত্র ও স্মরণিকায় শিশুদের হাতে আঁকা ছবি ছাপানোর উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল শুক্রবার জেলার পাঁচটি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জবেদ আলী বলেন, জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বিজয় দিবসের কর্মসূচির প্রস্তুতি সভায় চারুকলায় শিশুদের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান। সে সময় জেলা প্রশাসনের নানা কর্মসূচির দাওয়াতপত্র ও স্মরণিকায় শিশুদের হাতে আঁকা ছবি ছাপানোর উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন। এরপর বিজয় দিবসের কর্মসূচির দাওয়াতপত্রে শিশুদের ছবি ছাপানোর উদ্যোগ হিসেবে গতকাল এ প্রতিযোগিতার আয়োজন

করা হয়।