জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ‘নিজস্ব আদালত’ পরিচালনার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসানকে আহ্বায়ক করে গত সোমবার এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অপর সদস্য হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, তদন্ত কমিটিকে ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে কথা বলা হয়েছে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।গত রোববার প্রথম আলোতে ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।