জেলা প্রশাসনের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদে দুই ভাইয়ের চাকরি নেওয়ার বিষয়ে গতকাল রোববার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, অভিযোগকারী, এক জনপ্রতিনিধি ও কয়েকজন সাংবাদিকের বক্তব্য নথিভুক্ত করা হয়। তবে তদন্তকাজে তলব করা হলেও অভিযুক্ত ওই দুই ভাই উপস্থিত হননি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন ও পরবর্তী সময়ে এক যুবকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৩ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ঘটনার তদন্ত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেয়। জেলা প্রশাসক তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অঞ্জনা খান মজলিশকে নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলার তেবারিয়া গ্রামের কৃষক আবদুস সামাদ মুক্তিযোদ্ধা না হলেও তাঁর দুই ছেলে মইনুল ইসলাম ও মনিরুজ্জামান ভুয়া সনদে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নেন।
এডিএম অঞ্জনা খান মজলিশ বলেন, প্রতিবেদন পাঠানোর কোনো সময় উল্লেখ না থাকলেও তদন্ত শেষ হলে শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।