জেলা ভূমিহীন সমিতির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বারবার খাসজমি দেওয়ার অঙ্গীকার করলেও সাতক্ষীরার কয়েকজন ভূমিদস্যু ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তার কারণেই ভূমিহীনরা খাসজমি থেকে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে গতকাল শনিবার জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা ফাহিমুল হকের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এ সময় কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।