জেলা মৎস্য কার্যালয়ের অভিযানে কারেন্ট জাল ও চিংড়িপোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা মৎস্য অধিদপ্তর গত শুক্রবার দিনব্যাপী হালদা নদীতে অভিযান চালিয়ে ১৫টি মশারি ও কারেন্ট জাল আটক করেছে। একই দিন রাতে কর্ণফুলী তৃতীয় সেতু এলাকা থেকে প্রায় ১০ লাখ চিংড়িপোনা জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব অভিযানের নেতৃত্ব দেন। স্থানীয় থানার পুলিশ এতে সহযোগিতা করে। এ সময় হালদা প্রকল্পের সহকারী পরিচালক কদর আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।