জেলা রেজিস্ট্রারের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার জেলা রেজিস্ট্রার লুৎফুর রহমানকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অপসারণ করার দাবি জানিয়েছে দলিল লেখক সমিতি। অন্যথায় পরের দিন থেকে টানা তিন দিন কর্মবিরতি পালন করা হবে। এর আগে ২৫ জুনের মধ্যে জেলা রেজিস্ট্রারের অপসারণের দাবিতে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছিল সমিতি।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাদেকুর রহমান জানান, গতকাল দুপুরে শহরের আদালত সড়কে সমিতির কার্যালয়ে এক সভা হয়। সভায় ১৫ জুলাইয়ের মধ্যে জেলা রেজিস্ট্রারকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। তিনি বলেন, ‘জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় আমরা আন্দোলন করছি।’
এ ব্যাপারে লুৎফুর রহমান বলেন, ‘দলিল লেখক সমিতির দাবি অযৌক্তিক। আমি কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত নই।’