জেলা রেজিস্ট্রারের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মঙ্গলবার প্রথম আলোতে ‘হয়রানি, ঘুষ আর দলিল জট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকার জেলা রেজিস্ট্রার সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে যে বক্তব্য ছাপা হয়েছে, তা সঠিক নয়। প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে ছাপা হয়েছে, ‘আমি নিশ্চিতভাবে জানি, ঘুষ ছাড়া ভূমি নিবন্ধন অফিসে কোনো কাজ হয় না। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই।’ তিনি বলেন, ‘আমি প্রতিবেদকের কাছে এ ধরনের কোনো বক্তব্য দিইনি।’