প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বাহাদুরপুর রোভারপল্লিতে গতকাল বুধবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী গাজীপুর জেলা রোভার মুট। জেলা প্রশাসক নুরুল ইসলাম সকালে রোভার মুট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান, অধ্যাপক এ এ বারী, জেলা রোভার সম্পাদক অধ্যাপক শরিফুল ইসলাম বক্তব্য দেন। রোভার মুটে জেলার ১৮টি কলেজ ও মুক্ত রোভার ইউনিটের প্রায় ২০০ রোভার স্কাউট ও প্রশিক্ষক অংশ নেন। রোভার মুট ৩১ জানুয়ারি শেষ হবে।