জেলা সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে গতকাল শুক্রবার ‘চেতনার বজ্রানলে ভস্ম হোক মৌলবাদ’ স্লোগান সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বৈশাখী মেলার মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সাংসদ মোহাম্মদ শাহনেওয়াজ। সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিল্পী ও মুক্তিযোদ্ধা সুমিতা সাহা, উদীচীর সহসম্পাদক জামসেদ আনোয়ার প্রমুখ। বক্তারা মৌলবাদ উৎখাত করে দেশের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী মেলার মাঠে শেষ হয়।