জেলা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণ করার দাবিতে বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের রংপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বদরগঞ্জ পৌরসভা ও হারাগাছ পৌরসভার আয়োজনে বদরগঞ্জ পৌরসভা হলকক্ষে ওই সম্মেলন হয়। সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন পাঁচবিবি পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা। বদরগঞ্জ পৌরসভার সচিব মোরশেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সুজন শাহ্, সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।