জেলা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ স্কুল নিরাপদ সমাজ’ স্লোগান নিয়ে নেত্রকোনায় গতকাল শনিবার নারী ও কিশোরীদের ওপর নির্যাতন এবং সহিংসতা প্রতিরোধে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে এই সম্মেলন হয়। সংস্থার নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে ও ব্যবস্থাপক আলী আমজাদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ঘোষণাপত্র পাঠ করেন শিক্ষার্থী তানহা বেগম। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।