জেলা সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও বাহাত্তরের সংবিধানে প্রত্যাবর্তন ব্যাহত করতেই বিএনপি-জামায়াত আমিনীকে মাঠে নামিয়েছে। তিনি শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে আসা ব্যক্তিদের নাম প্রকাশের দাবি জানান। চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পার্টির জেলা সম্পাদক আবু হানিফ। এতে আরও বক্তৃতা করেন কমরেড আবুল হোসেন, কুলদীপ বড়ুয়া, নুরুল ইসলাম, মোখতার আহম্মদ শরীফ চৌহান। মেনন বলেন, নারীনীতিতে ধর্মীয় অনুশাসনবিরোধী কোনো নীতি নেই। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।