জেলা সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণসংগীত, শোভাযাত্রা, সমাবেশ, বাউলসংগীতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার উদীচী চুয়াডাঙ্গার তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সরকারি কলেজে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শিল্পীরা গণসংগীত পরিবেশন ও শোভাযাত্রা বের করেন। উদীচী জেলা সংসদের সভাপতি নওশের আলীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। প্রগতিশীল সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় মোখতার আলী ও ইসমাইল হোসেনকে সম্মাননা দেওয়া হয়।