প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, প্রতিটি জেলা সদরের হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ করতে হবে, যাতে বিশেষায়িত সেবাগুলোর প্রাথমিক সেবা এখানেই দেওয়া সম্ভব হয়।গতকাল শনিবার মাদারীপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এতে সভাপতিত্ব করেন।