জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে ভোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে আছে ভোলা। জেলার পাসের হার ৯৮ দশমিক ৯৫ শতাংশ।
প্রথম স্থান অর্জনকারী ভোলার ২৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১৩ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ১২১ জন ও মেয়ে ৬ হাজার ৭৯৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৬১ জন। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৬০ জন এবং ছেলেদের মধ্যে ৭০১ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার ১৭৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৬৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১০ হাজার ৪৮০ জন। এর মধ্যে ছেলে ৫ হাজার ৩১৫ ও মেয়ে ৫ হাজার ১৬৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৭৫ জন।
এ ছাড়া বরিশালের ৪৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩২ হাজার ৮৪৫ জন অংশ নিয়ে পাস করেছে ৩২ হাজার ১৫৫ জন। যার
মধ্যে ছেলে ১৫ হাজার ২৫ জন ও মেয়ে ১৭ হাজার ১৩০ জন। পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৩৬ জন।
পটুয়াখালী জেলার ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ হাজার ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১৬ হাজার ৭০৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০৩ জন।
ঝালকাঠি জেলায় ১৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৩৩ জন অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৮২১ জন। পাসের হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৮৮ জন।
এরপর পিরোজপুর জেলায় ২৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ১২ হাজার ৩৮৭ জন। পাসের হার ৯৬ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২২ জন।