জেলাভিত্তিক বাজেটের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূলের অংশগ্রহণে জেলাভিত্তিক বাজেট প্রণয়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক আন্দোলন জেলা কমিটি। গতকাল মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়।
গতকাল দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএসের সহযোগিতায় গণতান্ত্রিক আন্দোলন নীলফামারী জেলা কমিটি শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরের সামনে ওই মানববন্ধন আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে গণতান্ত্রিক আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক নাছিমা বেগমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক বাবুল হোসেন, রুহুল আমিন, আবদুল কুদ্দুস প্রমুখ বক্তৃতা করেন।