জেলায় প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বরগুনা জেলার ১৯টি কলেজের মধ্যে প্রথম হয়েছে পাথরঘাটা উপজেলার চৌধুরী মোহাম্মদ মাসুম টিবিএম কলেজ। কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন বলেন, এ বছর মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করে উপজেলার এ কলেজটি জেলায় প্রথম স্থান অধিকার করেছে। কলেজ ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ মাসুম বলেন, বেশ কয়েক বছর ধরে কলেজটি ভালো ফল করলেও শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না।