জেলায় শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জে সবচেয়ে ভালো ফল করেছে সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়। সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০তম স্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি। জানা গেছে, সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার ২২৪ শিক্ষার্থী অংশ নিয়ে ২২০ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। এ ছাড়া, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে এবার ২৩০ জন অংশ নিয়ে ২২৭ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।