জেলার সঙ্গে বিভাগের দূরত্ব কমে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগ হওয়ায় পঞ্চগড়ের কৃষি, শিক্ষা, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতিসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। জেলার সঙ্গে বিভাগের দূরত্ব কমে গেল। ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় কাজে সময় বেঁচে যাবে। সাশ্রয় হবে অর্থের। এ অভিব্যক্তি পঞ্চগড়ের সর্বস্তরের মানুষের।জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বলেন, আমাদের পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রংপুরকে বিভাগ করার। রংপুর বিভাগ হওয়ায় জেলার কৃষি, শিক্ষা, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নতিসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আলোকিত পঞ্চগড় নাগরিক ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ক্রীড়া-সংস্কৃতির উন্নয়নে এবার গতি বাড়বে।শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সেলিম উদ্দিন বলেন, ‘রংপুরকে বিভাগ করায় আমরা শিক্ষক-শিক্ষার্থী দারুণ খুশি হয়েছি। আমাদের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে।’ এখন থেকে বিভাগীয় কাজে যাতায়াতে জেলার মানুষের কষ্ট অনেকখানি লাঘব হলো বলে মনে করেন পঞ্চগড়ের ব্যবসায়ী হারুন উর রশিদ।পঞ্চগড় ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েটের অফিস সহকারী তমিজ উদ্দীন বলেন, ‘আমাদের বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য রাজশাহী যেতে হতো। এখন আর তেমন সমস্যায় পড়তে হবে না। দিনাজপুরে বোর্ড আর রংপুর বিভাগ হওয়ায় ভালোই হয়েছে।