জেলার সেরা বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হারের দিক দিয়ে জেলা পর্যায়ে শীর্ষস্থান অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে:কুড়িগ্রাম: জেলায় সেরা কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৯৭ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। বাণিজ্য বিভাগে ছয়জন ও বিজ্ঞান বিভাগে ৪২ জন জিপিএ-৫ পেয়েছে।পঞ্চগড়: জেলার বিপি সরকারি উচ্চবিদ্যালয় দিনাজপুর বোর্ডে নবম স্থান অধিকার করেছে। জেলায় সেরা এ বিদ্যালয় থেকে ১২১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে এবং ৮০ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েল আকতার বলেন, ‘পরিকল্পিত পাঠদান, স্পেশাল কোচিং, মডেল টেস্ট, নিয়মিত মনিটরিং, ভালো প্রস্তুতিসহ শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে।’গাইবান্ধা: জেলার সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ১১০ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে ও ৬১ জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়টি দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩তম ও জেলায় প্রথম স্থান লাভ করেছে।নাটোর: বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জেলার শীর্ষে অবস্থান করছে। এ বিদ্যালয়ের ৮৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। এর মধ্যে বিজ্ঞানে ৩৮, মানবিকে চার ও বাণিজ্য বিভাগে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে। প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মমাফিক জীবনযাপন এবং শিক্ষক-অভিভাবকদের নিয়মিত নজরদারির কারণে ভালো ফল হয়েছে।’চাঁপাইনবাবগঞ্জ: এবারও জেলায় শীর্ষস্থান ধরে রেখেছে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ১৪২ শিক্ষার্থীর মধ্যে ১৪০ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন।লালমনিরহাট: লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে ৩৯জন জিপিএ ৫ পেয়েছে। জেলার সেরা এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান সরকার বলেন, বিগত ২০ বছরের মধ্যে এই প্রথম এই স্কুল থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। RqcyinvU: জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ রাজশাহী বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে। জেলায় সেরা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার বিজ্ঞান বিভাগে ৪৯ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। কলেজের অধ্যক্ষ আবু সাইদ বিশ্বাস বলেন, ‘সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও শিক্ষকদের আন্তরিকতার কারণে ভাল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।’[তথ্য দিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]