জেলায় জেলায় যেসব প্রতিষ্ঠান শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল শনিবার। সারা দেশে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ড ও জেলার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা বোর্ডে সেরা ফেনী গার্লস ক্যাডেট কলেজফেনী: কুমিল্লা বোর্ডের ২০টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। ফেনী সরকারি পাইলট হাইস্কুল কুমিল্লা বোর্ডে অষ্টম স্থান অর্জন করেছে। এ স্কুল থেকে ১৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। শ্রীমঙ্গলের দ্য বাড্স রেসিডেন্সিয়াল জেলার শীর্ষেশ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দ্য বাড্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে ষষ্ঠ স্থান অর্জন করেছে। মৌলভীবাজার জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানটির অবস্থান সবার শীর্ষে। এই বিদ্যালয় থেকে এ বছরের পরীক্ষায় অংশ নেয় ১০০ শিক্ষার্থী। পাস করেছে ৯৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। শ্রীমঙ্গল উপজেলায় এবার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দ্য বাড্স রেসিডেন্সিয়াল ছাড়া বিটিআরআই উচ্চবিদ্যালয় থেকে ১৫ জন, ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় থেকে আটজন, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ছয়জন, ভৈরবগঞ্জ বাজার উচ্চবিদ্যালয় থেকে তিনজন, উদয়ন বালিকা উচ্চবিদ্যালয় থেকে দুইজন এবং সাতগাঁও উচ্চবিদ্যালয়, মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয় ও র‌্যানার উচ্চবিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ছিল আট হাজার ৭৫২ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫৫ জন।বোর্ডের শীর্ষ ২০-এ চাঁদপুরের তিনটি বিদ্যালয়চাঁদপুর: চাঁদপুরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা বোর্ডে নবম, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় ১১তম ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৪তম স্থান লাভ করেছে।আল-আমিন স্কুল থেকে ১৩৬ জন জিপিএ-৫ পেয়েছে। হাসান আলী স্কুলের ৭৮ জন ও মাতৃপীঠ স্কুলের ৭২ জন জিপিএ-৫ পেয়েছে।সুনামগঞ্জ: সুনামগঞ্জে সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫তম স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় বোর্ডে ১৬তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ১০৭ জন পরীক্ষা দিয়ে ১০৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।বোর্ডের শীর্ষ ২০-এ সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানসৈয়দপুর (নীলফামারী): দিনাজপুর শিক্ষা বোর্ডে শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। সপ্তম স্থানে আছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ১৯তম স্থান অর্জন করেছে সৈয়দপুর স্কুল অ্যান্ড কলেজ। সরকারি কারিগরি মহাবিদ্যালয় থেকে ৬২ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৫২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ১৪৪ জন। তাদের সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন। নীলফামারী জেলার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে সৈয়দপুর সরকারি কারিগরি কলেজ প্রথম ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় স্থান অর্জন করেছে। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের ৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। জেলায় এবারও বিদ্যালয়টি শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয়ের ৬৩ জন জিপিএ-৫ পেয়েছে।গাইবান্ধা: গাইবান্ধা আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ এবারও জেলায় শীর্ষস্থান লাভ করেছে। স্কুলটি দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। আহমেদ উদ্দিন স্কুল থেকে ৮১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। জয়পুরহাট: জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ জয়পুরহাট জেলার শীর্ষে রয়েছে। এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। জয়পুুুরহাট মহিলা ক্যাডেট কলেজ রাজশাহী বোর্ডে তৃতীয় স্থান অর্জন করেছে।কুড়িগ্রাম: কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয় জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। তৃতীয় স্থানে রয়েছে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চবিদ্যালয়। শরীয়তপুর: শরীয়তপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ৯৯ শতাংশ পরীক্ষার্থী পাস করে জেলার শীর্ষে রয়েছে। বিদ্যালয়টি থেকে ১০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৯ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন।ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ঠাকুরগাঁও জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। বিদ্যালয়ের ১০৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ৮২ জন জিপিএ-৫ পেয়েছে। নাটোর: জেলায় সবচেয়ে ভালো ফল করেছে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে ৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের ২০৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। মাদ্রাসা বোর্ডের অধীনে জেলায় শীর্ষে আছে লক্ষ্মীপুর সিনিয়র আলিম মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৪৮ জন পরীক্ষা দিয়ে ৪৩ জন পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে নয়জন। পঞ্চগড়: পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয় দিনাজপুর বোর্ডের সেরা ২০ স্কুলের মধ্যে ষষ্ঠ এবং জেলায় প্রথম স্থান অর্জন করেছে। বিদ্যালয় থেকে ১০৭ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। ভোলা: ভোলা জেলায় ভোলা সরকারি বালক বিদ্যালয় প্রথম ও বালিকা বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান অর্জন করেছে দৌলতখান সরকারি বালক বিদ্যালয়। গোপালগঞ্জ: জেলায় প্রথম স্থান অর্জন করেছে এস এম মডেল সরকারি উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পাস করেছে ১৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। জেলা থেকে পরীক্ষায় অংশ নিয়েছে নয় হাজার ৫৫৩ জন। পাস করেছে ছয় হাজার ৮২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। পিরোজপুর: বরিশাল বোর্ডে সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চবিদ্যালয় দশম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ৬৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পিরোজপুর শহরের সরকারি উচ্চবিদ্যালয় বোর্ডে ১১তম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ৯৫ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। কাউখালী এস বি সরকারি বালিকা বিদ্যালয় বোর্ডে ১২তম স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ৭০ জন পরীক্ষা দিয়ে ৬৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। বাগেরহাট: বাগেরহাট জেলায় প্রথম স্থান অর্জন করেছে সরকারি বালক উচ্চবিদ্যালয়। দ্বিতীয় স্থানে আছে শহরের বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করেছে মংলা উপজেলার মংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়।