জেলায় জেলায় শীর্ষে যেসব প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত শনিবার প্রকাশিত হয়েছে। সারা দেশে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ড এবং জেলার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবারও জেলায় শীর্ষে রয়েছে। জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরের কাঞ্চননগর মডেল হাইস্কুল। যুগ্মভাবে তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি বালক ও সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪৭ জন পরীক্ষায় অংশ নেয়। কলেজটির শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সাতক্ষীরা: জেলার সেরা ১০টি বিদ্যালয়ের মধ্যে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এ বিদ্যালয় থেকে ১১৮ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখান থেকে ১২৪ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। পটুয়াখালী: পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জেলায় শীর্ষে রয়েছে। এই বিদ্যালয়ের ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টি জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বরিশাল বোর্ডের তালিকায় তৃতীয় স্থান লাভ করেছে। জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়। এখান থেকে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৭১ জন পরীক্ষা দিয়ে ১৭০ জন পাস করেছে।বান্দরবান: বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলায় প্রথম স্থান অধিকার করেছে। এ বিদ্যালয় থেকে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।সুনামগঞ্জ: সুনামগঞ্জে সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় জেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫তম স্থানে রয়েছে। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৯৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় বোর্ডে ১৬তম স্থানে রয়েছে। এই বিদ্যালয় থেকে ১০৭ জন পরীক্ষা দিয়ে ১০৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।আমতলী (বরগুনা): বরগুনা জেলায় আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানটি বরিশাল বোর্ডের সেরা ২০-এর তালিকায় ১৩তম স্থানে রয়েছে। এ বিদ্যালয়ের ৪৭ জনের মধ্যে ৪৫ জন উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।