প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এসএসসি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় সবচেয়ে ভালো ফল করেছে সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়। সরকারি এস সি বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয় থেকে ৩৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৩২৬ জন পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ৭২ ভাগ। পাস করা শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে ২২১ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১৭ জন পাস করেছে। পাসের হার ৯৮ ভাগ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন।