জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের গহিনে বনদস্যুরা ছয় জেলেকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। গতকাল সোমবার ভোরে রায়মঙ্গল নদের কচুখালী খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। তাঁরা হলেন শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের আজিবর গাজী, মড়গাং গ্রামের রাশিদুল গাজী ও কিরণ মণ্ডল, ধুমঘাট গ্রামের আতিয়ার রহমান, আশাশুনি উপজেলার উজলপুর গ্রামের ফজলু মোল্লা ও ছফেদ আলী ঢালী। শ্যামনগর উপজেলার কেওড়াতলী গ্রামের সফিকুল গাজী বলেন, তাঁরা সাতজন সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। গতকাল ভোরে জোনাব বাহিনীর পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা