প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া এলাকার যমুনা নদীতে ইলিশ মাছ ধরার সময় দুলাল হোসেন (৩০) নামের এক জেলেকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে এক মণ ইলিশ ও পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার শিবালয় মৎস্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। মানিকগঞ্জ প্রতিনিধি