জেলে কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৫৮১ জেলেকে নতুন জেলে কার্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলার উত্তর আলগী ইউনিয়ন কার্যালয়ে প্রথম ধাপে এসব কার্ড বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব মিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম কবির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনির আহমেদ দুলাল পাটওয়ারী প্রমুখ।