জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাটের কাছে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলে ট্রলার থেকে নদীতে পড়ে দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম মো. নুরনবী (৪০)। বাড়ি উপজেলার লুধুয়া-ফলকন এলাকায়। ট্রলারের মাঝি নুরুল আলম জানান, গত শনিবার বিকেলে মেঘনা নদীতে জাল ফেলে তাঁরা ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় নুরনবী অসাবধানতার কারণে পা পিছলে ট্রলার থেকে নদীতে পড়ে যান। নদীতে তীব্র স্রোত থাকায় তিনি পানিতে ডুবে যান।