জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কচিখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে এক জেলে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার ভোররাতে সাগরের ওই এলাকায় এ ঘটনা ঘটে। এফবি মাসুম ট্রলারের ট্রলারের মাঝি মো. দুলাল জানান, সুন্দরবনসংলগ্ন কচিখালী এলাকায় ট্রলারটি নোঙর করে রাখা ছিল। শুক্রবার ভোর চারটার দিকে ট্রলারের জেলে আবু বক্কর (৪০) ট্রলারের পেছনে শৌচাগারে যাওয়ার সময় ট্রলার থেকে ছিটকে সাগরে পড়ে যান।