জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বজ্রপাতে ট্রলার থেকে ছিটকে পড়ে মামুন হাওলাদার নামের এক জেলে গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া বজ্রপাতে অপর দুই জেলে আহত হন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সাগরের চান্দেশ্বরসংলগ্ন সুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মামুন হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মন্নান হাওলাদারের ছেলে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি পাথরঘাটা উপজেলা কার্যালয়ের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান হাওলাদার ও পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বজ্রপাতে আহত জেলেরা হলেন নবী হোসেন (৩০) ও আবদুল লতিফ (৬০)। তাঁদের বাড়ি পাথরঘাটার তাফালবাড়িয়া ও মঠেরখাল গ্রামে।