প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ধারাম হাওরে মাছ শিকার করতে গিয়ে গতকাল রোববার সকালে ননী দাস (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। উপজেলার জয়শ্রী ইউনিয়নের মলয়শ্রী গ্রামের জেলে ননী দাস ও শচীন্দ্র দাস (৬০) সকাল ছয়টার দিকে ধারাম হাওরে মাছ শিকারের উদ্দেশ্যে নৌকায় করে বের হন। সাতটার দিকে নৌকাটি ধারাম হাওরের মধ্যবর্তী স্থানে এলে হাওরের প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁদের চিৎকার শুনে অন্য জেলেরা এসে শচীন্দ্র দাসকে উদ্ধার করেন। কিন্তু ননী দাস হাওরের পানিতে ডুবে যান।