জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে কুটি বাউতি (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার সকালে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০ জন জেলে গদাধরডাঙ্গি এলাকা থেকে নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। হঠাৎ প্রচণ্ড বাতাসে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ১৯ জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও কুটি বাউতি নিখোঁজ হন। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আলিমুজ্জামান জানান, গতকাল বিকেল চারটা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।