জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জমিরুল হক (২৯) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি দর্জিপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জমিরুল জাল নিয়ে সর্দারপাড়া এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরতে নামেন। এ সময় মহানন্দার ভারতীয় অংশে নির্মিত স্লুইসগেট খুলে দেওয়া হলে প্রবল স্রোতে তাঁর জাল ভেসে গিয়ে নদীতে পাথরের একটি খাদে আটকে যায়। জাল উদ্ধারের জন্য তিনি নদীতে ডুব দিয়ে আর ফিরে আসেননি। তেঁতুলিয়া থানার ওসি এ জেড আসাদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ধি