জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্টে গত রোববার রাতে গাড়ির ধাক্কায় আবদুস সাত্তার নামের এক জেলে নিহত হয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, মাছ ধরে রাত ১২টার দিকে সমিতিপাড়ার বাড়িতে ফিরছিলেন সাত্তার। এ সময় হাসপাতালের সামনে একটি গাড়ি তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।