জেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে গতকাল বৃহস্পতিবার মালবাহী কার্গোর ধাক্কায় নৌকা ডুবে এক জেলে নিহত হয়েছেন। তাঁর নাম রুবেল মিয়া (১৮)। তিনি উপজেলার সাদেকপুর গ্রামের মাইনউদ্দিন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে মাছ ধরতে ডিঙি নৌকায় জালসহ তিন-চারজনকে নিয়ে মেঘনা নদীতে যান রুবেল। শান্তিপুর এলাকায় পেছন থেকে মালবাহী একটি কার্গো নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। পরে রুবেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।