জেলে পরিবারকে অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুরা ২০১৪ সালের জানুয়ারিতে হাত-পা বেঁধে বঙ্গোপসাগরে ফেলে বরগুনার পাথরঘাটা উপজেলার যে চার জেলেকে হত্যা করেছিল, তাঁদের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিটি জেলে পরিবারকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। জেলে মো. শুক্কুর আলী, মো. নজরুল ইসলাম, মো. জামাল ও মো. লিটনের স্বজনদের হাতে এসব চেক তুলে দেন ভারপ্রাপ্ত ইউএনও মো. ইকবাল হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।